শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় মঙ্গলবারের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড়ে বড় বড় গাছ উপড়ে বৈদ্যুতিক তার ও খুঁটির ওপর পড়ে যায়। এতে প্রায় ১০ থেকে ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া এলাকার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পরিদর্শনকালে এমপি রতন ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি তিনি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান।
এ বিষয়ে গজারিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খুঁটি ও তার মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। যত দ্রুত সম্ভব এলাকাবাসীর ঘরে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছ।