কাউনিয়ায় ইসলামী আন্দোলনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মীরবাগ ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি ইদ্রিস আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, আদর্শিক চর্চা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুর রহমান রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন এবং সহ-প্রচার সম্পাদক লিয়াকাত বিন সিদ্দীক।

এ ছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. হযরত আলী, মো. শরিফুল ইসলাম শরীফ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামীম রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিনিধি সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।