কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে আগামী ১১ জুন একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। কাউনিয়া উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কাউনিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতী জামালুউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা নুর আলম সিদ্দিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী মিসবাহ।
এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার আমির মাওলানা আব্দুস সালাম সরকার এবং বাংলাদেশ খেলাফত মজলিস পীরগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু শাহমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলা শাখার আহ্বায়ক মো. সাইদুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিস কাউনিয়া উপজেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা মোজাম্মেল হক।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ খেলাফত মজলিস কাউনিয়া উপজেলা শাখার উপদেষ্টা সদস্য হাফেজ মাওলানা আব্দুল লতিফ খন্দকার। কোরআন তেলাওয়াত করবেন টেপামধুপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতী আব্দুর রহমান এবং দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ খেলাফত মজলিস বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
আয়োজকরা জানান, মতবিনিময় সভায় সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।