গজারিয়া সচেতন সমাজ উপজেলার স্বাস্থ্যসেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Date: 2026-06-11
news-banner

মো. শাকিল প্রধানঃ  

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গজারিয়া থানা পর্যবেক্ষণ করেন গজারিয়া সচেতন সমাজ।

আজ ১১ জুন বৃহস্পতিবার সকালে গজারিয়া সচেতন সমাজের একটি প্রতিনিধি দল গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যবেক্ষণ করেন পরে স্বাস্থ্য কমপ্লেক্সে টিএস কার্যালয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান সমস্যা ও উত্তোরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারমিন আক্তার তিথী, গজারিয়া সচেতন সমাজ সভাপতি রুহুল আমিন খাঁন, গজারিয়া সচেতন সমাজ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম, গজারিয়া সচেতন সমাজ সিনেট বোর্ড সদস্য প্রকৌ. মামুন শরীফ, সিনেট বোর্ড সদস্য এবাদুল হক, সিনেট বোর্ড সদস্য ইউসুফ আলী দেওয়ান, সিনেট বোর্ড সদস্য তোফাজ্জল হোসেন সরকার, সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, সহ সভাপতি আ. জাব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. নূরে আলম, সহ সাংগঠনিক সম্পাদক সারোয়ার খান, কোষাধ্যক্ষ (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) ইঞ্জি. সৈয়দ মোঃ শাকিল, কার্যকরি সদস্য আমজাদ হোসেন, সদস্য আল আমিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে গজারিয়া সচেতন সমাজ এর প্রতিনিধি দল গজারিয়া উপজেলার বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক সন্ত্রাস ইভটিজিং সহ সামাজিক অবক্ষয় রোধ কল্পে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিয়ে গজারিয়া থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে আরেকটি মতবিনিময় সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ গজারিয়া সার্কেল এসপি ইমরান আহাম্মেদ পিপিএম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী, গজারিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সাব্বির হোসেন সহ উপস্থিত ছিলেন গজারিয়া সচেতন সমাজ এর প্রতিনিধি দল।

Leave Your Comments