“দুই দেশের আকাশ-বাতাস, জনশক্তি একাকার—এ দাবি আধিপত্যবাদের বহিঃপ্রকাশ” : কমরেড সাঈদ

Date: 2026-06-14
news-banner

*সাথী বন্ধুরা, এখনই সময় জেগে ওঠার!*

আধিপত্যবাদী ভারতের কুলাঙ্গাররা আজ বুক ফুলিয়ে বলছে - দুই দেশের আকাশ-বাতাস, জনশক্তি সব একাকার।  
এটা শুধু কথা না, এটা ৫৪ বছরের স্বাধীনতার মুখে চপেটাঘাত।  
ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্ত, দুই লক্ষ মা-বোনের ইজ্জত দিয়ে কেনা এই বাংলাদেশ - কারো করদ রাজ্য না।

আমরা ভিক্ষা চাই না, দয়া চাই না। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই।  
বাংলার আকাশ বাংলার, বাংলার বাতাস বাংলার, বাংলার মাটি বাংলার মানুষের।  
এই মাটির এক দানা, এই দেশের এক ইঞ্চি - কাউকে দেবো না।

ওরা ভাবে আমাদের মধ্যে বিভেদ ঢুকিয়ে দেবে। ওরা জানে না, বিপদের দিনে বাঙালি এক হয়ে যায়।  
সাতচল্লিশে দেখেছে, একাত্তরে দেখেছে - আবার দেখবে।

*আমাদের শপথ:*  
# জাতীয় ঐক্যের পতাকাতলে দাঁড়িয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকঠোর জবাব দাও  
# বাংলার মাটি, বাংলার মানুষ - বিক্রি হবে না, নত হবে না  
# শহীদের রক্তের ঋণ শোধ করবো, রক্ত দিয়েই  
# আপোষের নামে দালি চলবে না, চলবে না  
# স্বাধীনতা রক্ষার লড়াই - শেষ লড়াই, চূড়ান্ত লড়াই।  
# বিপ্লব দীর্ঘজীবী হোক  
# জয় হোক মেহনতী মানুষের।।

Leave Your Comments