গজারিয়ায় রওজাতুল ইসলাম ইন্টারন্যাশনাল স্কুলে সবক, মেধা পুরস্কার ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় রওজাতুল ইসলাম ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের সবক, মেধা পুরস্কার বিতরণ ও স্কুল পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন লাভলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক দেওয়ান মো. হারুন অর রশিদ, গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, বিশিষ্ট সমাজসেবিকা তানিয়া প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুস সাত্তার, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক বাবুল আহমেদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রওজাতুল ইসলাম ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ও গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন দেওয়ান। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ  ওয়াছকুরুনী,  সদস্য ও গজারিয়া উপজেলা যুবদলের সদস্য আলী আহমেদ রনি।

অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের নৈতিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ইসলামী শিক্ষার প্রচার-প্রসারে বিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রওজাতুল ইসলাম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মেহেদী হাসান। মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব  তোফাজ্জল হোসেন সরকার।