প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬
সময়: ১১:৩২ পিএম
পঞ্চগড়ের বোদায় প্রত্যয় প্রাইভেট সেন্টারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ 'প্রত্যয় প্রাইভেট সেন্টার'-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে প্রত্যয় কোচিং সেন্টারের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রত্যয় প্রাইভেট সেন্টারের পরিচালক হুমায়ুন কবির লায়ন।
প্রত্যয় প্রাইভেট সেন্টারের পরিচালক মামুনুর রশিদ দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, প্রেস ক্লাবের সহ-সভাপতি মাজেদুল ইসলাম আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রত্যয় প্রাইভেট সেন্টার থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫২ জনই বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে এবং ৩৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যয় প্রাইভেট সেন্টার বোদায় শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা প্রদান করে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।