প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
সময়: ১২:২৯ পিএম
সড়ক দুর্ঘটনায় আহত-২ : রামেক হাসপাতালে প্রেরণ!
মাসুদ রানা , পত্নীতলা (নওগাঁ):প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলা উপজেলায় পাটিচরা ইউনিয়নের গাহনের মোড়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন- উপজেলার নাগরগোলা গ্রামের আব্দুল বারীর ছেলে আমির হামজা (১৪) এবং একই গ্রামের ফয়ালের ছেলে ফাহিম (১৬)।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাহনের মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা আহতদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।