লামায় "নতুন কুঁড়ি" স্পোর্টস বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা

লামা(বান্দরবান)প্রতিনিধি :

বান্দরবানের লামায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬, ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ, ২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২৬)-এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী প্রতিযোগীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে লামার কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী ক্রীড়াবিদ জ উ প্রু, লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংমংসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুভূতি প্রকাশ করে জ উ প্রু বলেন, ক্রীড়াক্ষেত্রে অর্জনের পেছনে লামা উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, নৈতিকতা, নেতৃত্বের বিকাশ ও সুস্থ সংস্কৃতি চর্চায় খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভায় জানানো হয়, লামার ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। পরে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।