প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
সময়: ১১:৩৫ পিএম
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং
খালেদ মোশাররফ হোসেন মাসুদ, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং মারমা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন পরিষদের ১৫ সদস্যের তালিকা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং পরবর্তী সংশোধনীসহ ২০১৪ সালের সংশ্লিষ্ট আইনের ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে।
নতুন পরিষদে চেয়ারম্যানসহ মোট ১৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যানের পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠী ও এলাকার প্রতিনিধিত্ব রেখে ১৪ জনকে সদস্য করা হয়েছে।
চেয়ারম্যান
মিজ মাম্যাচিং মারমা
নতুন পরিষদের ১৪ সদস্য
১. জনাব চনুমং
২. জনাব মংক্যনু মারমা
৩. জনাব লুসাই মং
৪. জনাব মাওসেতুং তংচংগ্যা
৫. জনাব দনওয়াই ম্রো
৬. জনাব আগস্টিন ত্রিপুরা
৭. জনাব অংজাই উই চাক
৮. জনাব রিয়াল দাও বম
৯. জনাব আবদুল মাবুদ
১০. জনাব মশিউর রহমান
১১. জনাব মোহাম্মদ জসিম উদ্দীন
১২. জনাব ক্যউ প্রু খিয়াং
১৩. মিজ উম্যাসিং মার্মা
১৪. মিজ কাজী নিরুতাজ বেগম।

এর আগে ২০২৪ সালের ১১ নভেম্বর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন অধ্যাপক থানজামা লুসাই।
নতুন প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে থানজামা লুসাইয়ের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন পরিষদের মেয়াদ শেষ হয়ে নতুন পরিষদ দায়িত্ব নেওয়ার পথ তৈরি হলো। দীর্ঘ সময় পর পুনর্গঠিত এই পরিষদে বান্দরবানের বিভিন্ন এলাকার পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে
উল্লেখ্য, মাম্যাচিং এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নতুন করে তাঁকে চেয়ারম্যান করে জেলা পরিষদ পুনর্গঠন করা হলো।