আনন্দ আয়োজনে তেতৈতলা আইডিয়াল স্কুলে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরনী

নিজস্ব প্রতিনিধি : 

গজারিয়ায় তেতৈতলা আইডিয়াল স্কুলে মেধাবৃত্তি,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৯আগষ্ট) সকাল ১০:৩০ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো:বোরহান উদ্দিন ভূঁইয়া'র সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মিজানুর রহমান দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার সিমেন্ট লি:এর এজিএম মনোজ কুমার সাহা, মাহাবুব আল,বালুয়াকান্দী ইউপি সচিব ফিরোজ আহমেদ আজাদ,তরুন সমাজ সেবক তানিয়া প্রধান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আ:রাজ্জাক, শওকত আকবর, ইলিয়াস সাদেক স্বপন,মনিরুল ইসলাম মহসিন জিয়াউদ্দিন লিটন,হাবিবুর রহমান, আজিজুল হক পার্থ,গোলাম রাব্বানী,সিরাজুল ইসলামসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ছাত্র/ছাত্রীবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা ও  অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আনোয়ার সিমেন্ট লি: পক্ষ থেকে ১৮জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।