অভয়নগরে ছাত্রশিবিরের পক্ষ থেকে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আমিনুর রহমানঃ

“মেধা, সততা, দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগরে ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন শিবিরের খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান ও যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হুমায়ুন কবির তানিম ও ছাত্রশিবির অভয়নগর উপজেলা শাখার সাবেক সভাপতি মাহফুজুর রহমানসহ অনেকে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।