জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধানে সরকার

 দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে। প্রয়োজন হলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার বিভিন্ন বিকল্প উৎস নিয়ে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে আফ্রিকাও সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনায় রয়েছে।


তিনি আরও বলেন, সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায়। শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল না থেকে নতুন নতুন পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে।


শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট ও পাটজাত পণ্য নিয়েও কাজ চলছে। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা বাড়ানোর পাশাপাশি দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে সরকার উদ্যোগ নিচ্ছে।