প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৬:৫৩ পিএম
অভয়নগরের নওয়াপাড়ায় ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
আমিনুর রহমানঃ
‘নিজে করি, অন্যকে উদ্বুদ্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধিসহ মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে অভয়নগর উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধিসহ মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিএনও) সাইফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, শহর পরিকল্পনাবিদ সোহেল সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, পৌরসভার কর্মচারী শেখ শাহ জামাল, রাজু আহম্মেদ, আলী আকরাম, সেলিম মল্লিকসহ রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যবৃন্দ।
নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মশক নিধনের ব্যবস্থা করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।