প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০২:১৬ পিএম
অভয়নগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
আমিনুর রহমানঃ
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। স্থানীয়রা বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভয়নগর থানায় জানায়। থানা ও ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) এস এম লুৎফর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।