আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে বালুয়াকান্দিতে হাজী মিজানুর রহমানের ব্যাপক প্রচার-প্রচারণা।

 নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপার্থী হাজী মিজানুর রহমান  ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন।

নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন। 

মঙ্গলবার( ০৮ সেপ্টেম্বর)  বিকাল ৩ ঘটিকা বালুয়াকান্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ড তেতুইতলা, দড়িগাঁও এলাকায় গনসংযোগ করে বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মিজানুর রহমান।।

 এসময় তিনি এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

হাজী মিজানুর রহমান বলেন, "বালুয়াকান্দিকে একটি আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও যুবসমাজের কর্মসংস্থান হবে আমার প্রধান অগ্রাধিকার। আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়ে আমি জনগণের সেবক হতে চাই।"

ইউনিয়নজুড়ে ইতোমধ্যে তার প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।