প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৪:০৬ পিএম
বালুয়াকান্দি ইউনিয়নবাসীর দ্বারে দ্বারে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মজিবুর রহমান সরকার
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বালুয়াকান্দি ইউনিয়নবাসীর দ্বারে দ্বারে যাচ্ছেন বিশিষ্ট জনশক্তি রপ্তানিকারক, সমাজসেবক, শিক্ষানুরাগী, নিঃস্বার্থ সমাজকর্মী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান সরকার।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠন, বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে মোঃ মজিবুর রহমান সরকারের সম্পৃক্ততা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তা সমাধানে সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন তিনি।
স্থানীয়দের মতে, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় রেখে বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাটের উন্নয়ন ও সংস্কারের কাজে মোঃ মজিবুর রহমান সরকারের উদ্যোগ ও সহযোগিতা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
মাদকমুক্ত কর্মসংস্থান একই সঙ্গে মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে তিনি এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। এছাড়াও তিনি একজন জনশক্তি রপ্তানিকারক হিসেবে বালুয়াকান্দি ইউনিয়নের শত শত রেমিট্যান্স যোদ্ধা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে কাজ করছেন। দূর প্রবাসে রেমিট্যান্স যোদ্ধাদের যে কোন সমস্যা সমাধানে নির্ভরতার প্রতীক হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছেন।
মোঃ মজিবুর রহমান সরকার বলেন, "বালুয়াকান্দি ইউনিয়ন আমার নিজের এলাকা। এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। বিশেষ করে মাদক আমাদের সমাজের রন্ধে রন্ধ্রে প্রবেশ করেছে। মাদকমুক্ত সমাজ গঠন করতে না পারলে আমাদের সকল উন্নয়নই বৃথা যাবে। বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে কিছুতেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে না। আমি সেদিকেই লক্ষ্য রাখবো বেশি। এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন সমন্বিতভাবে কাজ করতে চাই। জনগণের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে বালুয়াকান্দিকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।"
তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি ও নাগরিক সুবিধা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের জন্য শান্তিপূর্ণ একটা ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।