প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৫:০৫ পিএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে এ আর এস যুব ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরন
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে এ আর এস যুব ফাউন্ডেশনের আয়োজনে সৌন্দর্যবর্ধকসহ ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম কর্মসুচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় ১৫নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন ও বিতরন কর্মসুচি পালন করা হয়েছে এবং নিম গাছের চারা রোপন করা হয়েছে।
চারা রোপণ ও বিতরণ কর্মসুচিতে এ আর এস যুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক অধ্যক্ষ
ডাঃ আরজু আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া।
এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।
সংগঠক ও সমাজকর্মী এ আর সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আজম্মেদ, সংগঠনের সদস্য সচিব ফরহাদ হোসেন এ আর এস যুব ফাউন্ডেশনের সদস্য মোঃ ইমরান দেওয়ান, তামজিদ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।