প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১১:২৪ এএম
৬ দিনেও খোঁজ মিলেনি ৯ বছরের নিখোঁজ জেরিনের
শাহ্ আলমঃ
গত ৫ সেপ্টেম্বর রাজধানী মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর ১০ নং-রোড এর ২৬ নং- বাসার মোঃ হান্নান ওরফে জামাল ও জান্নাতুল ফেরদৌস রেনু দম্পতীর ৯ বছর বয়সি কণ্যা জেরিন আক্তার সকাল আনুমানিক ৭ঃ৩০ মিঃ এর সময় বাসা থেকে নিকটস্থ মাদরাসায় গিয়ে আর বাসায় ফিরে আসেনি।
জেরিনকে এলাকার বিভিন্ন এলাকা ও সম্ভাব্য সব আত্মীয়স্বজনদের বাসায় খুঁজে না পেয়ে তার পিতা আঃ হান্নান মোহাম্মদপুর থানায় একটি সাধারন ডায়রি করেন যার তারিখ ০৬/০৯/২০২৬ ইং নং- ৫৩৯।
হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল হলুদ বর্নের লিলিয়ন কাপড়ের জামা, গোলাপি রং-এর একটি স্কুল ব্যাগ,
মেয়েটি স্পষ্ট ভাষায় নাম ঠিকানা বলতে পারে
জেরিন এর শারীরক বর্ননা নিম্নরূপঃ
উচ্চতাঃ ৪'১০"
গায়ের রং- শ্যামলাকৃতি
চুলঃ লম্বা
মুখাকৃতিঃ ডিম্বাকৃতি
ডান গালে একটি তিল চিহ্ন আছে
যদি কোনো স্বহৃদয়বান ব্যাক্তি জেরিন এর খোজঁ পেয়ে থাকেন তা'হলে উপরোল্লিখিত ঠিকানায় অথবা নিকটস্থ থানায় হস্তান্তর করার জন্য জোড় অনুরোধ করা হলো।