প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১১:৩০ এএম
পোরশায় ৫ শতাধিক লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার ১
মাসুদ রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অদ্য ১০/০৯/২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর পাড়ায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ি সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজন (৩৫) এর নিজ নিজ বসতবাড়িতে তল্লাশিকালে ছোট বড় ০৪ টি প্লাস্টিকের জারকিনে সর্বমোট ৫০০ (পাঁচশত) লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ (দশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয় ও উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগভাবে ধ্বংস করা হয়।
এ ঘটনায় ধৃত আসামি ১। সনতেশ রায় (৩৫), পিতা- মুকুল রায়, ও পলাতক আসামী নিতাই হরিজন (৩৫), পিতা- রাম
হরিজন, উভয় সাং- মাক্তাপুর আদিবাসী পাড়া থানা-পোরশা, জেলা-নওগাঁ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। জনসাধারণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় পরিচালিত হবে।