পত্নীতলা থানার মধ্যরাতে ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকার চোরাইমাল সহ কুখ্যাত দুইজন মাদক ব্যবসায়ী ও চোর গ্রেফতার।

মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি:

গত ০৯/০৯/২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারস্থ জনৈক মোঃ হাবু হোসেনের হাবু ফার্নিচার এর পিছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরের দল ফার্নিচার ঘরের ভেতর প্রবেশ করে ইন্টারনেটের ফাইবার জয়েন মেশিন সহ অন্যান্য কয়েক লক্ষ টাকার  জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। 

এরই প্রেক্ষিতে পত্নীতলা থানায় নিয়মিত মামলার রুজু হলে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ  তারিকুল ইসলাম অবগত হলে দ্রুত চোর চক্রকে গ্রেফতারের উদ্যোগ গ্রহণ করেন।  আজ ১১/০৯/২৬ রাতভর পত্নীতলা থানা পুলিশের অফিসার ইন চার্জের নেতৃত্বে  অভিযান, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ  ও স্থানীয় জনগণের সহয়তায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোর চক্রের সক্রিয় সদস্য ১। শ্রী সুমন চন্দ্র (৩৩), পিতা- ধীরেন্দ্রনাথ, সাং-গগনপুর আদিবাসী পাড়া, ২। মো: মাহমুদুল হক ( ৫২), পিতা- মৃত  আবু তালেব, গোপনপুর পূর্বপাড়া, উভয় থানা- পত্নীতলা জেলা- নওগাঁদ্বয়কে গ্রেফতার করা হয়। 

 চোর চক্রের দেখানো মতে এবং তাদের হেফাজত হতে বাদীর চুরি যাওয়া নিম্নবর্ণিত মালামাল: 
১। একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন। যার মূল্য ১,৫০,০০০/- টাকা। ২। গ্যাসের চুলা একটি। 
৩। নেটের রাউডার একটি। ৪। সেটাপ বক্স একটি। 
৫। রাইস কুকার দুইটি। ৬। লোড মেশিন দুইটি। 
৭। ডিভিসি রাউটার অনু  দুইটি। ইং ১১/০৯/২০২৬ তারিখ, রাত ১:৩০ ঘটিকায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।