কালিগঞ্জের কালিকাপুরে দুই দিন ঘরে আটকা নারী! ফায়ার সার্ভিস-পুলিশের অভিযানে অবশেষে উদ্ধার

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে আছিয়া নামের এক নারীকে দুই দিন ধরে ঘরের ভেতর আটকে থাকার পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে ঘরের ভেতর আটকে থাকা ওই নারীকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আছিয়া নামের ওই নারী গত দুই দিন ধরে ঘরের ভেতরে আটকা ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়।

তবে কীভাবে এবং কী কারণে তিনি দুই দিন ধরে ঘরের ভেতরে আটকা ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন থাকলেও বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা বক্তব্যের অপেক্ষা রয়েছে।