প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১২:২৮ পিএম
মাদকবিরোধী প্রতিবাদ করায় হামলার শিকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িত কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান, হাফিজুল ইসলাম, ফাহিম এবং ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১১সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ইউনিয়নের সাধারণ মানুষ, হামলায় আহত ব্যক্তিদের স্বজন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।