প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৮:৫৬ পিএম
লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয়ের উদ্বোধন
লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় লামা উপজেলা পরিষদের সামনে অবস্থিত সিদ্দিকুল আলম ডন-এর ভবনের দ্বিতীয় তলায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়।
আদাম বিন ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির নেতা ও সাবেক লামা পৌরসভার মেয়র জনাব,মোঃ আমির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লামা উপজেলা আহ্বায়ক জনাব,মোঃ নাজমুল হাসান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা, লামার সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন,সাংবাদিক জনাব,ইউসুফ মজুমদার,সাংবাদিক জনাব মোঃ নুরুল আলম, লামা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, লামা উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মোঃ আব্দুল কাদেরসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল গ্রেজুয়েট প্রেসক্লাব, লামা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল করিম।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জাতির বিবেক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সততা ও সত্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যাচাই-বাছাই এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যে কোনো ধরনের অপসাংবাদিকতা পরিহার করে সত্য ও নিরপেক্ষ তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। এর মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা, জনস্বার্থ রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
বক্তারা হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি লামা উপজেলায় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত সকল সাংবাদিককে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
তারা বলেন, একটি রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোতে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। তাই গণমাধ্যমকর্মীদের সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে কাজ করার মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে হবে।
অনুষ্ঠানের শেষে হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের নতুন কার্যালয়ের সফলতা এবং সংগঠনের সঙ্গে যুক্ত সকল সাংবাদিকের পেশাগত উন্নতি ও কল্যাণ কামনা করা হয়।