প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১১:৩৪ এএম
অভয়নগরে ১৯ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী মিঠুন ভৌমিক আটক
আমিনুর রহমান,অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ১৯ বোতল বিদেশি মদসহ মিঠুন ভৌমিক (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামানের নির্দেশনায় এস আই হোসেন আলীর পরিচালনায় অভয়নগর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মিঠুন ভৌমিক উপজেলার বুইকারা এলাকার জ্ঞানেন্দ্র নাথ ভৌমিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৫নং ওয়ার্ড স্বাধীনতা চত্বর সংলগ্ন এলাকায় তার নিজস্ব ভৌমিক টেলিকমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিঠুন ভৌমিকের কাছ থেকে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান জানিয়েছেন।