প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১০:১৬ পিএম
অভয়নগরে ১০ মাসের সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে ১০ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মিম খাতুন (২৩) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামীপক্ষের পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মিম খাতুনের সঙ্গে হাসিবুজ্জামানের প্রায় পাঁচ বছর আগে ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। তাঁদের সংসারে রাফসান (১০ মাস) নামের একটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মিম খাতুন তাঁর শিশুসন্তান রাফসানকে সঙ্গে নিয়ে পিতার বাড়ি ঘোড়াদাইড় যাওয়ার উদ্দেশ্যে অভয়নগরের কোটা এলাকার বসতবাড়ি থেকে বের হন। এ সময় পরিবারের এক সদস্য তাঁকে কিছুদূর এগিয়ে দেন।
পরে তিনি পিতার বাড়িতে পৌঁছাননি বলে পরিবার জানতে পারে। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের পক্ষ থেকে খোঁজ অব্যাহত রয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মিম খাতুন টিকটক ও অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে পরিবারের দাবি। এ কারণে তিনি স্বেচ্ছায় কোথাও চলে গেছেন কি না তা খতিয়ে দেখা দরকার