ফারহান-সুকির প্রথমবার জাতীয় দলে ডাক, এশিয়ান কাপের স্কোয়াডে ঘোষণা
এশিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ইংলিশ বংশোদ্ভূত বাংলাদেশি উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ এবং জাপানি বংশোদ্ভূত সুকি ইতোফুসা। তাদের সঙ্গে দলে আছেন জিদান আলেক্সান্ডার ইউসুফও।
ফারহানকে জাতীয় দলের জন্য কোনো পরীক্ষা দিতে হয়নি। তবে সুকি ও জিদান প্রথমবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন।এবারের প্রাথমিক ক্যাম্পে বিদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন ফুটবলার ছিলেন। তাদের মধ্যে কানাডীয় বংশোদ্ভূত দেবজিৎ সরকার ও ইয়াসার তাহমিদ, ইংলিশ বংশোদ্ভূত ইউসুফ আহমেদ এবং যুক্তরাষ্ট্রের বংশোদ্ভূত সাইফ আমির কেরাওয়ালা ছিলেন। শেষ পর্যন্ত ইউসুফ ও সাইফ চূড়ান্ত দলে জায়গা পাননি।
গোলরক্ষক হিসেবে দলে আছেন মেহেদী হাসান শ্রাবণ, মিতুল মারমা ও সুজন হোসেন। রক্ষণভাগে শাকিল আহাদ তপু, রহমত মিয়া, সুকি ইতোফুসা, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, মনজুরুর রহমান ও সাদ উদ্দিন জায়গা পেয়েছেন।
মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে আছেন হামজা চৌধুরী, শেখ মোরসালিন, শমিত সোম, সোহেল রানা, মো. হৃদয় ও ফারহান আলী ওয়াহিদ। আক্রমণভাগে রয়েছেন রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফাহমিদুল ইসলাম ও মিনহাজুল করিম স্বাধীন।
এশিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ, মিতুল মারমা, সুজন হোসেন।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, সুকি ইতোফুসা, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, মনজুরুর রহমান, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মো. হৃদয়, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, ফারহান আলী ওয়াহিদ, শমিত সোম।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফাহমিদুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন।