গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন


শাকিল প্রধান: মুন্সীগঞ্জের গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্ধোধন করেন তিনি।

এ সময় কামরুজ্জামান রতন এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে নিজেদের ঘরবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।

পরে তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় জলাবদ্ধতা নিরসনে গোসাইরচর খালে মেশিন এর মাধ্যমে কচুরিপানা কেঁটে পরিস্কার কাজের উদ্ধোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহাল আশরাফী, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, অতি:পুলিশ সুপার মো:বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: সিরাজুল ইসলাম পিন্টু, এম ইসহাক আলী, মো: আহসান উল্লাহ প্রমুখ।