প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১২:৩৫ পিএম
ছাত্রদল নেতা জিহাদের নেতৃত্বে তিতুমীরে ডাস্টবিন স্থাপন
সরকারি তিতুমীর কলেজ
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারের উদ্যোগে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ১০ টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ক্যাম্পাসের মূল ফটকে ডাস্টবিন স্থাপন কার্যক্রম উদ্ভোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ এবং তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাওলাদার সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার বলেন, আমি লক্ষ্য করতেছিলাম যে ক্যাম্পাসে ময়লা ফেলার জন্য পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন নেই। আমার মনে হয় ডাস্টবিন থাকলে শিক্ষার্থীরা ময়লা অন্য কোথাও ফেললবে না। তাই উদ্যোগ নিয়েছি।
এ বিষয়ে অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ বলেন , উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিত করতে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। ক্যাম্পাস পরিষ্কার রাখার জন্য তিতুমীর কলেজ ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসনীয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তিতুমীর কলেজের পরিবেশ সুন্দর রাখার জন্য সবাই উদ্যোগ গ্রহণ করবে এবং এক অন্যকে উদ্বুদ্ধ করবে।