প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬
সময়: ০৫:৩৭ পিএম
গ্যাংগ্রিন রোগে আক্রান্ত আবু সাইদের পাশে গুয়াগাছিয়ার প্রবাসীরা ও গজারিয়া সমাজ উন্নয়ন সংস্থা
শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার গ্যাংগ্রিন রোগে আক্রান্ত আবু সাইদের পাশে এসে দাঁড়িয়েছেন গজারিয়া সমাজ উন্নয়ন সংস্থা ও প্রবাসীরা।
গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর আদর্শ গ্রামের বাসিন্দা আবু সাইদ। দীর্ঘদিন ধরে তিনি গ্যাংগ্রিন (Gangrene) নামক মারাত্মক রোগে আক্রান্ত। শরীরে পচন ধরার এই যন্ত্রণাদায়ক রোগের কারণে তার স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ থমকে গেছে।
অর্থের অভাবে দীর্ঘদিন ধরে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছেন না তিনি। রোগ ও দারিদ্র্যের যৌথ কশাঘাতে দিশেহারা হয়ে পড়েছিল তার পুরো পরিবার। অসহায় আবু সাইদের এই কষ্টের কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা এবং গুয়াগাছিয়ার প্রবাসী।
তাদের এই যৌথ উদ্যোগে আবু সালেকের পরিবারের দুর্দিনে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।সহায়তা হিসেবে অসুস্থ আবু সাইদের এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি) চিকিৎসা ও সংসার চালানোর জন্য নগদ আর্থিক সহায়তা করা হয়।
সহায়তা হস্তান্তরের সময় গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি মিরাজ জানান আবু সাইদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। গুয়াগাছিয়ার প্রবাসীদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সমাজের বিত্তবানরা যদি এভাবেই একে একে অসহায় ও অসুস্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, তবে অন্ধকার ভেদ করে আলোর পথ খুঁজে পাবে অনেক দরিদ্র পরিবার।