মানসিক ভারসাম্যহীন নূর-আলমের পাশে ছাত্রদল নেতা সাদ্দাম

শাহ্ আলমঃ 

দ্বিপজেলা ভোলার বোরহানউদ্দিন থানার দেউলা ইউনিয়ন এর বনেদী পরিবারের কৃতিসন্তান, মানবিক ছাত্রনেতা আদাবর থানা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক, সাবেক সহ - সভাপতি জে এইচ সাদ্দাম হোসেন, মানসিক ভারসাম্যহীন  মোঃ নুর আলমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। 

এই মেধাবী ছাত্রনেতা যানান নুর আলম  একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি
ডিগ্রী/ফাজিল পাশ করেন মজমের হাট সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং কামিল/মাস্টার্স, বোরহানউদ্দিন আলিয়া মাদ্রাসা থেকে । 
নুর- আলম বর্তমান জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। 

সাদ্দাম  যানান, নুর -আলমের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ এবং দেশের সর্বস্তরের মানবীক সেবা প্রতিষ্ঠানগুলোও আমার সাথে সহযোগীতা করবে আশাকরি এমনকি নুর আলম যদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তার কর্মসংস্থানের ব্যাবস্থাও করবো  ইনশাআল্লাহ  

মানসিক ভারসাম্যহীন নুর আলমের জন্য দেশবাসী এবং তার ৩নং দেউলা ইউনিয়নবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই মানবিক ছাত্রনেতা।

তিনি আরো জানান,কথা দিলাম নুর আলমকে ছেড়ে যাবনা এবং আপনারাও পাশে থাকবেন ইনশাআল্লাহ।