প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬
সময়: ০২:২৭ পিএম
কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২
মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামি ও সিআর পরোয়ানাভুক্ত অপর এক আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল গাজীর ছেলে মেহেদী হাসান। পুলিশের দাবি, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার আসামি তিনি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অপরদিকে, গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তি সিআর পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ৪ অক্টোবর গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।