অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও মতবিনিময় অনুষ্ঠিত

আমিনুর রহমানঃ

যশোরের অভয়নগর উপজেলার অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ, খেলাধুলা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (৪ অক্টোবর) অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে অভয়নগরের বিভিন্ন কলেজে বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসাবে এই কর্মসূচি পালন করা হয়। অভয়নগর কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজ, নওয়াপাড়া মডেল কলেজ এবং সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি এবং ওই তিনটি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ, শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ধোপাদী এসএস কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি  মোঃ আবুল হোসেন গাজী, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।