স্বাধীনতার পঞ্চান্ন বছর পেরিয়ে মেহেরপুরে একটি ব্রিজের অপেক্ষায় দুই উপজেলা বাসির ক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি : 

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও মেহেরপুর সদর ও গাংনী উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথে নির্মাণ হয়নি স্থায়ী সেতু। ভৈরব নদীর উপর বাঁশের সাঁকোয় এখন দুই উপজেলার মানুষের একমাত্র ভরসা। ঢুকিয়ে দিয়ে পারাপার করতে হচ্ছে কৃষক , শিক্ষার্থী ও সকল সাধারণ মানুষকে। প্রতিবছর সাঁকোটি ভেঙে গেলে স্থানীয়দের উদ্যোগে বাঁশ দিয়ে আবারো সংস্কার করতে হয়। এতে এক দিকে যেমন বাড়তি খরচ হচ্ছে অন্যদিকে ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে কৃষক শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে।

বর্ষা মৌসুমে সাঁকোটি পানিতে ডুবে গেলে দুর্ভোগ আরো বেড়ে যায়। কৃষকের ফসল পরিবহন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেরও তৈরি হয় চরম ভোগান্তি। দীর্ঘদিন ধরে ব্রীজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি স্বাধীনতার এত বছর পরও বাসের সাগর ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি দিতে দ্রুত ব্রীজ নির্মাণ করা হোক। এ প্রসঙ্গে কুতুবপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন ব্রিজ  না থাকার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ের পৌঁছাতে দেরি হয়। ঝুঁকি নিয়েই তাদের পারাপার করতে হয়। 

নিরাপদ জগতের জন্য এখানে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের করার বিশেষ প্রয়োজন। মেহেরপুরের জেলা প্রকৌশলী এলজিইডের মোঃ আরিফ উদ্যোলা বলেন গাড়াবুড়িয়া হেতিম পাড়া ব্রিজ নির্মাণের বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুমোদন হলে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে।