প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬
সময়: ০৩:৫৩ পিএম
কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে হুইলচেয়ার, গাছের চারা ও উপকরণ বিতরণ
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
‘মানবতার পাশে কোলা ইউনিয়ন বিএনপি’—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রয়োজনীয় উপকরণ এবং নারীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় উপজেলার গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হামিদুল ইসলাম হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তবিবুর রহমান মিনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন প্রতীক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, মো. ইসরাইল হোসেন ভিপি ও মো. ইলিয়াছুর রহমান মিঠু। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর-রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রয়োজনীয় উপকরণ এবং নারীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ৪০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, প্রতিবন্ধীদের মাঝে ১০ টি হুইল চেয়ার,পক্ষাঘাত গ্রস্তদের জন্য ২০টি লাঠি, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ২০ টি ধর্মীয়গ্রন্থ গীতা এবং স্থানীয় পুরোহিতদের মাঝে ১৫ টি পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানটি আয়োজন করে ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি।