যশোরের অভয়নগর উপজেলার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়ন জামাত ইসলামীর উদ্যোগে আগামী ৩১ অক্টোবর ঢাকা- খুলনা - যশোর- কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় বাশুয়াড়ী দিঘীরপাড়স্থ ইউনিয়ন জামায়াতের অফিসে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে এবং শুভরাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় লংমার্চ সফল করার লক্ষ্যে করণীয় বিষয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক সরদার শরিফ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৭নং শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ৭নং শুভরাড়া ইউনিয়ন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হাবিবুর রহমান,৭নং শুভরাড়া ইউনিয়নের কোষাধ্যক্ষ মাস্টার আবু মুছা,৬ নং ওয়ার্ড সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, ৮ নং ওয়ার্ সভাপতি মোঃ নাজমুল শিকদার, সাবেক ছাত্র নেতামোঃ সাদিকুল ইসলামসহ প্রমুখ।