সাতক্ষীরার শ্যামনগরে ফুলগাছের ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শাহিনুজ্জামান উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার দিকে ফুলগাছের ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গাছে ওঠেন শাহিনুজ্জামান। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।