মেহেরপুরের নবাগত পুলিশ সুপার আলী হাইদার চৌধুরী বলেন কিশোর গ্যাং সারা বাংলাদেশের মতোই মেহেরপুরে বড় একটি সমস্যা, কিশোরগঞ্জের দূরত্ব কোন ভাবে সহ্য করা হবে না এবং তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক জুয়া অন্যান্য অপরাধের মতোই কিশোর জ্ঞান এর অপরাধের বিরুদ্ধে আমরা সমানভাবে অভিযান চালিয়ে যাব।
মেহেরপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল চারটায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রূপে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সকল কথা বলেন। পুলিশ সদস্যর আচরণ কার্যক্রম কর্তব্যের অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টরেন্টস নীতি প্রয়োগ করা হবে। কারোর বিরুদ্ধে যদি এরকম কোন অভিযোগ আছে তৎক্ষণিকভাবে আমরা তার বিরুদ্ধে বিবাহ ব্যবস্থা সহ যা যা ব্যবস্থা আছে সবগুলি গ্রহণ করা হবে এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। আমি প্রতিটি থানায় এবং প্রতিটি সদস্যের কাছে মেসেজটি পৌঁছে দিয়েছি।
আমাদের থানাগুলোকে সেবা কেন্দ্রে পরিণত করতে হবে এবং প্রত্যেকটি সদস্যের আচার ব্যবহার হবে পেশাদারিত্বের ভিতরে। এখানে অপেশাদার আচরণ দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন মহাসড়কে কোনোভাবে থ্রি হুইলার ও ইজিবাইক কোনভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। এটি বন্ধের জন্য কঠোরভাবে নির্দেশ করা করব। সড়কের মধ্যে যেসব ইজিবাইক ব্যাটারি চালিত রিকশা রয়েছে এগুলো অবাক এবং নিয়ন্ত্রণহীন ভাবে চলাচল করে, এগুলো যাতে সুশৃংখলভাবে আইন মেনে চলাচল করতে পারে সেজন্য চেষ্টা অব্যাহত আছে। যেহেতু এখানে পার্কিংয়ের জায়গার অভাব আছে টার্মিনালের অভাব আছে এসবের কারণে আমরা রাস্তায় যানবাহনের জটলা দেখতে পাই বা রাস্তা বন্ধ করে কাজ করা হয় এসবের ব্যাপারেও আমরা সতর্ক আছি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস সকল ক্ষেত্রে আমরা দৃশ্যমান পরিবর্তন অচিরেই আনতে পারব।
তিনি আরো বলেন নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন এই জেলায় ইতিমধ্যেই আমি দেখেছি অনলাইন জুয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলার রুজু হয়েছে অনেক আসামি গ্রেফতার হয়েছে। অনলাইন জুয়ার কোন সীমানা নাই আমরা যদি বলি এটা মেহেরপুরের মধ্যে সীমাবদ্ধ সেটাও ঠিক হবে না। অনলাইন জুয়ার বিস্তার সব জায়গায় আছে কিন্তু মেহেরপুরের প্রবণতা বেশি ইতিমধ্যে আমি তথ্যগুলো সংগ্রহ করেছি, এবং সেই মামলাগুলো রয়েছে সেগুলো আমরা মনিটরিং করব এই মামলার সাথে জড়িত যারা আছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা আমরা জোরদার করব এবং যেখানেই অনলাইন জোয়ার খবর পাবো সেখানেই তাৎক্ষণিকভাবে অভিযান চালনা করব। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ আতিকুল হক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফ পোস্ট মোঃ জামিল রহমান খানসহ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ ও জেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ সকল প্রিন্ট ইলেকট্রি মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।