পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রামে নিষিদ্ধ ট্যাবলেট সেবনের অভিযোগে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী।
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের জাকারিয়ার ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মাসুম বিল্লাহকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।