হলিউডের জনপ্রিয় অভিনেতা টোবি ম্যাগুয়ারের ব্যতিক্রমী ভূমিকা ঘিরে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজে উপস্থিত থেকে প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে তার এমন উপস্থিতি নজর কেড়েছে অনেকের।
জিয়োফ্রি ওগুনলেসি নাইজেরীয় ধনকুবের, আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই বিয়ের আয়োজন করা হয়।
জেনিফার ও টোবির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল ২০০৭ সালে। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। পরে ২০২০ সালে জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।
জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত তারকাও উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন র্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস।
বিবাহবিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবি ম্যাগুয়ারের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। তাদের সম্পর্কের এই ব্যতিক্রমী দিক নিয়েই এখন আলোচনা করছেন অনেকে।