নড়াইলের কালিয়া পৌ র জাতিয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস সম্পাদ ক সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাসাস। রবিবার বিকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা জাসাসের সদস্য সচিব এম এ বাঁকা বিল্লার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভক্তরা অভিযোগ করেন নড়াইলের কালিয়া উপজেলার বিএনপির নৈরাজ্য সন্ত্রাসবিরোধী মোটরসাইকেল শোডাউন চলাকালে হামলায় কালিয়াপৌর জাসাসের সম্পাদক সোহেল রানা নিহত হন। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে জেলা জাসাসের সদস্য সচিব বাঁকাবিল্লা বলেন সোহেল রানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এ সময় মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এহাসান উদ্দিন মনা বলেন রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে সোহেল রানাকে হত্যা করা হয়েছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কুত্তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জাসাসের সম্পাদক এসএম মকিদুর রহমান বিএনপি নেতা মশিউর আলম দিপু হাসিবুল জামান স্বপন আসাদুল ইসলাম যুবদল নেতা চঞ্চল সহ জেলা ও পৌর বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।