নগরীর শিববাড়ি মোড়ে গোলচত্বরে বিএনপি’র ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানায়ীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে হেলমেট পরে মোটরসাইকেল যোগে আসা দুই দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে বিএনপি’র প্যানায় আগুন দেয়। উপস্থিত পুলিশ কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই যুবক ময়লাপোতা হয়ে শিববাড়ি মোড়ে আসে। তারা শিববাড়ি মোড় গোল চত্বরে থাকা বিএনপি’র ব্যানারে আগুন দেয়। পুলিশ ধাওয়া দিলে তারা মোটরসাইকেল যোগে নিউ মার্কেট হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে