নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোন প্রভাব পড়েনি চট্টগ্রামে। নগরীতে যান চলাচল ছিল স্বাভাবিক। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি
নগরীর আগ্রাবাদ বহদ্দারহাট চকবাজার নিউমার্কেট এলাকা প্রিপোট কাঠঘর কাপ্তাই রাস্তার মাথা মুরাদপুর দুই নাম্বার গেইট জিসির মোড় একে খান নতুন ব্রিজ এলাকা সহ অন্যান্য এলাকা পরিদর্শনে দেখা যায় সব জায়গায় পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে মার্কেটগুলো খুলেছে যত নিয়মে চাকরিজীবীরা যথা নিয়মে তাদের চাকরি স্থলে যেতে দেখা গেছে গার্মেন্টসগুলোর কাজ চলছিল স্বাভাবিক বন্দরে পণ্য উঠানামায় কোন প্রভাব পড়েনি লকডাউনের কারণে। নগরীর বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে লকডাউনের বিরুদ্ধে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম বার্তা বিচিত্রাকে বলেন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মোকাবেলা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের সকল সদস্যকে প্রস্তুত করে রাখা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। চট্টগ্রামে এখনো পর্যন্ত কোনো প্রকারের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি।
নগরী থেকে বিভিন্ন উপজেলার এবং দূরপাল্লার যানবাহন ছেড়ে যেতে দেখা গেছে। সাধারণ মানুষের অভিমত কোন নিষিদ্ধ সংগঠন দেশে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা চালালে সরকারকে তা কঠোর হস্তে দমন করতে হবে। মানুষের ক্ষতি হয় এমন কোন পরিস্থিতি হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার শওকত আলী বার্তা বিচিত্রা কে বলেন চট্টগ্রাম মহানগরীর আওতাধীন সকল এলাকায় সিএমপির পুলিশ টিম প্রস্তুত রয়েছে সকল প্রকারের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য। নিষিদ্ধ কোন সংগঠন কোন প্রকারের উশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালিত করার চেষ্টা করলে তাদেরকে যথাযথ আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে বিভিন্ন জায়গায় পুলিশের অনুপস্থিতিতে দুষ্কৃতিকারীরা মাঝে মাঝে দু একটি ককটেল গুটিয়ে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা তারা কোনদিন সফল হবে না।
তবে মহাসড়কগুলোতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা রাতের আঁধারে অবৈধভাবে গাছ কেটে যানবাহন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বার্তা বিচিত্রার প্রতিনিধিরা জানান।