ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরও বাড়বে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
কার্নি বলেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তব এবং যুদ্ধ যত দিন চলবে, নিষেধাজ্ঞার পরিধিও তত বাড়তে থাকবে। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা খুবই বাস্তব। এই যুদ্ধ যত দিন চলবে, নিষেধাজ্ঞাও তত বাড়তে থাকবে।’
এদিকে এপেক সম্মেলনের পরদিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে আলোচনার কথা রয়েছে। শেনজেন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।