অনলাইনে জুয়া ও মাদক থেকে বর্তমান যুব সমাজকে দুরে রাখো, মেধার বিকাশ ঘটাতে দাবা খেলো" শ্লোগানকে সামনে রেখে এসোসিয়েশন অব চেস প্লেয়ারস বাংলাদেশ খুলনা বিভাগীয় শাখার উদ্দ্যোগে দুদিন ব্যাপী আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতার শুরু হয়েছে। ২০ ও ২১ নভেম্বর দুদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল এগারো টায় চুকনগর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।খুলনা বিভাগীয় কমিটির সভাপতি ডাঃ রতন কুমার পাল এর সভাপতিত্বে ও দীপ্তিমান বাপ্পীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলে ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলালউদ্দিন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মঞ্জুরুল আলম,পশ্চিমবঙ্গ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস,শেখ খাইরুল আলম সহ আরো অনেকে।
দুই দিনের এই খেলায় বাংলাদেশ ও ভারতের ৬৬ জন খেলোয়াড় অংশগ্রহণ। শনিবার (২১ নভেম্বর) ছয় রাউন্ড শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে। অনলাইনে জুয়া ও মাদক থেকে বর্তমান যুব সমাজকে দুরে রাখতে খুলনা বিভাগের বিভিন্ন শহরে নিয়মিত দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।