মুন্সিগঞ্জের গজারিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মান্নান ও মান্না (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. মান্নান গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া (বড় কান্দি) গ্রামের মৃত আলি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার একটি টিম উপজেলার চর বাউশিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২০ পিস ইয়াবাসহ মো. মান্নানকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে গজারিয়া থানা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।