নেত্রকোণায় পুলিশ সুপারের দায়িত্বেই থাকছেন তিনি।
নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলামের সিআইডিতে বদলির আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে তাঁর বর্তমান দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) এ বিষয়ে জানা যায়। তাঁর বদলির আদেশ বাতিলের খবরে নেত্রকোণায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সচেতন মহলের অনেকে।
পুলিশ সুপার তরিকুল ইসলাম নেত্রকোণা জেলায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলে স্থানীয়দের অভিমত।
তাঁর বদলির আদেশ বাতিল হওয়ায় তিনি আগের মতোই নেত্রকোণা জেলার পুলিশ সুপারের দায়িত্বে বহাল থাকবেন।