আগামী দিনের বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদারমুক্ত, কিশোর গ্যাংমুক্ত এবং অপরাধীমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা) মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদকবিরোধী অভিযানের নির্দেশ প্রদান করেছেন।
এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ গত ০৩/১১/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ১৫:৩০ ঘটিকায় বরগুনা সদর থানাধীন গৌরিচন্না ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৫০ (পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ (যার আনুমানিক বাজারমূল্য ৪,০০০ টাকা) নিম্নলিখিত ০২ জন আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়:
গ্রেপ্তারকৃত আসামিরা:
১. মোঃ ওয়ালী উল্লাহ (২৬), পিতা- রশিদ মৃধা ২. মোঃ আলমগীর হোসেন (৩৬), পিতা- মৃত শাহজাহান হাওলাদার (উভয় সাং- শহীদ স্মৃতি সড়ক, ০২নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা, থানা ও জেলা- বরগুনা)হ
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।