আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নওগাঁর পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়েছে। গত ২৪ ঘণ্টার এই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার এজাহারনামীয় মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের ধরতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বদলগাছী থানার পুলিশ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।