উদ্যোক্তাদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তাদের কল্যাণে গঠিত অনলাইন প্ল্যাটফর্ম ‘নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবার’-এর ৩য় বর্ষপূর্তি।
এ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ শহরের জামতলায় একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে গ্রুপের সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রুপের সদস্যরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ পান।
গ্রুপের অ্যাডমিন তাবাসসুম ঝুমি এবং মডারেটর নুসরাত হোসেন রিফাত, রাকিব হাসান সাগর, রিনা সুলতানা, আফসানা মিমি ও রাত্রির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজনের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী এস এম মিঠু। নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথি ও সদস্যদের মুগ্ধ করেন নাজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রুপের মডারেটর রাকিব হাসান সাগর ও তাবাসসুম ঝুমি।
আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবারের তৃতীয় বর্ষপূর্তির এ মিলনমেলা। আয়োজকদের প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে আগামী দিনেও উদ্যোক্তাদের কল্যাণে এ প্ল্যাটফর্ম আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গ্রুপের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম আরজু ও মিথুন। এছাড়া গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিক বিন, শানু, আমেনা, নাজ, নূরের আলো, পিংকি, ঝর্ণা, ময়না, পিয়াস খান, ফাহিমা, সাইফুল, নিজাম উদ্দিন সোহেল, রাব্বানী, সুইটি, আফরিন, নুর খোসেদ আলম, শাম্মী আলী রানা, মিজানুর রহমান, আশরাফ আলী রানা, মামুন, ফারুকসহ আরও অনেকে।